পুলিশ সপ্তাহের শিল্ড প্যারেড প্রতিযোগিতায় সেরা এপিবিএন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১১

পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত ইভেন্টের মধ্যে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে প্যারেড প্রতিযোগিতা ‘শিল্ড প্যারেড’ অন্যতম। আকর্ষণীয় এ ইভেন্টে নৈপূণ্য দেখিয়ে থাকে এতে অংশ নেওয়া প্যারেড কন্টিনজেন্ট।

বুধবার ২৮ (ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ‘শিল্ড প্যারেড’ প্রতিযোগিতা।

এবার এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দল। দ্বিতীয় হয়েছে যৌথ মেট্রো এবং তৃতীয় স্থান অর্জন করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

বিজয়ী ইউনিটকে ট্রফি ও শিল্ড পুরস্কার প্রদান করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় বার্ষিক পুলিশ সপ্তাহ কুচকাওয়াজ ও শিল্ড প্যারেডে বিজয়ী দলকে অভিনন্দন জানান আইজিপি।

‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৪। শেষ হবে আগামী ৩ মার্চ।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম