বাংলাদেশ লোকসংগীত পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ০৯:৩৮আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৯:৩৮

বাংলাদেশ লোকসংগীত পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্দ্রমোহন রাজবংশীর গান নিয়ে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং বিশেষ অতিথি ছিলেন লোকসংগীত শিল্পী আবু বকর সিদ্দীক। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেটের আঞ্চলিক গানের বরেণ্য শিল্পী আকরামুল ইসলাম।

বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতি দীপ্তি রাজবংশীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সহ-সভাপতি অণিমা মুক্তি গমেজ, সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদ, সেলিনা হোসেনসহ আরও অনেকে। বাংলাদেশ লোকসংগীত পরিষদের ২৬ বছরের পথচলা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অণিমা মুক্তি গমেজ।

অনুষ্ঠানে আকরামুল ইসলামকে সংবর্ধনা জানানো হয়। একইসঙ্গে বাংলাদেশ লোকসংগীত পরিষদের শিল্পী এবং আমন্ত্রিত শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম