রমজানে মানুষকে জিম্মি করে কেউ রেহাই পাবে না: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৪, ১১:১৩আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:১৩

পবিত্র রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

রবিবার (১০ মার্চ) সকালে শ্যামলী মাঠের সামনে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনী জিনিস বিক্রির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, যে বাজারদর রমজান মাসের সাদকাহ হওয়ার কথা, সেখানে উল্টো মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নিয়েছে, তাদের আমি সতর্কবাণী দিলাম। দলের সঙ্গে চ্যালেঞ্জ করে কেউ রেহাই পাবে না।

বাজার সম্পর্কে ধারণা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লা নিমসার বাজার থেকে আমরা যখন ১০ টাকা দিয়ে কৃষকের কাছ থেকে একটা ফুলকপি কিনি, সেটি যখন কারওয়ান বাজার হয়ে নিউমার্কেট বা টাউন হল মার্কেট আসে, তখন এটি ৫০ টাকা হয়ে যায়। কৃষক পেলেন ১০ টাকা আর বিক্রি হলো ৫০ টাকা। মাঝখানে যে শুভঙ্করের ফাঁকি, মাঝখানে যে বিরাট ব্যবধান, এটা আশ্চর্যজনক।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, জনগণ আমাদের দীর্ঘদিন ক্ষমতায় রেখেছেন। প্রধানমন্ত্রী বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন, কঠিন বার্তা দিচ্ছেন। তারপরও যারা বাজারদরকে নিয়ন্ত্রণে আনছে না, তাদের এই চ্যালেঞ্জ দিলাম। কেউ যদি চ্যালেঞ্জ করে এই দলের সক্ষমতা আছে, কারণ এই দল দেশকে নেতৃত্ব দিয়েছে।

এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের জবাবে নানক বলেন, এই কথা শুনতে শুনতে আমাদের কান জ্বালাপালা হয়ে গেছে। আমি বলবো না, সাধারণ জনগণের কাছেও এটি হাস্যকর কথায় পরিণত হয়েছে। তাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে। লন্ডনের সুতার টানে বাংলাদেশের জনগণ কোনও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর যাবে না।

জনগণ শেখ হাসিনার পাশে আছে জানিয়ে নানক বলেন, তাদের (বিএনপি) এত তারিখ ঘোষণার পরও জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য লন্ডনের প্রেসক্রিপশনে জনগণ চলতে চায় না।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের