চাঁদাবাজির মামলায় তিন ভাইয়ের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৪, ১৩:৩৯আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৩:৪৯

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় চাঁদাবাজির এক মামলায় তিন ভাইয়ের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১০ মার্চ) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– মো. নজরুল ইসলাম, মো. সিরাজ ও মো. তাজু। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে সিরাজ আদালতে উপস্থিত ছিল। তাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৪ মে রাজধানীর গেন্ডারিয়া থানার বেগমগঞ্জ এলাকায় ‘এনায়েত স্টিল’ নামে এক দোকানের মালিক মো. এনায়েত হোসেনের কাছে রাত ১১টার দিকে আসামিরা পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা ছুরি ঠেকিয়ে বাদিকে জীবন নাশের হুমকি দেয়। সে সময় প্রাণ বাঁচাতে পাঁচ হাজার টাকা দেন বাদী। একইভাবে বেগমগঞ্জ এলাকার বিভিন্ন দোকানির কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা দাবি ও তা আদায় করে আসছিল আসামিরা। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সুপার গ্লু গাম, বালু ঢুকিয়ে দোকানের তালা নষ্ট করে দিতো তারা। এ ঘটনায় এনায়েত স্টিলের মালিক মো. এনায়েত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা তদন্ত করে ২০১৩ সালের ৪ জুলাই গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমল কৃঞ্চ দে আসামিদের নামে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি