ব্লেন্ডেড লার্নিংয়ের কর্মপরিকল্পনা নিয়ে ‘চলপড়ি’র গোলটেবিল বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৪, ২১:৩৮আপডেট : ১১ মার্চ ২০২৪, ২১:৩৮

দেশে ব্লেন্ডেড লার্নিংয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘চলপড়ি’র উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নেন বিভিন্ন এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।  

‘স্কেলিং ব্লেন্ডেড লার্নিং ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক বৈঠকটিতে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী এবং ‘চলপড়ি’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জেরীন মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার ৫৬টি স্কুলে ব্লেন্ডেড লার্নিংয়ের ওপর ‘চলপড়ি’ পরিচালিত প্রকল্পের ফলাফল তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, শিক্ষার্থীদের গণিত ও ইংরেজির ফলাফল এবং ক্লাসে অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে। 

বৈঠকে উঠে আসে ব্লেন্ডেড লার্নিংয়ের বিস্তার ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য কার্যকর পরিকল্পনা ও উদ্যোগের কথা। এ ছাড়া বাংলাদেশে তুলনামূলক নতুন এই পদ্ধতিটির সঙ্গে পরিচয়ের জন্য যথাযথ শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন ও শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সংযুক্তি নিয়েও আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেন, ‘‘শিক্ষক যখন বলবেন ‘আই অ্যাম দ্য সলিউশন’, তখনই ডিজিটাল এডুকেশন আর ব্লেন্ডেড লার্নিং বাস্তবায়ন সম্ভব হবে। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আর এই দায়িত্ব থেকে সরকারকে আমরা সরে যেতে দেবো না। আর সে জন্য শুধু সফলতার গল্প নয়, আমাদের প্রমাণনির্ভর অ্যাডভোকেসি করতে হবে।’’

তিনি আরও বলেন, ‘নতুন শিক্ষাক্রমকে সফল করতে হলে অন্য সব অংশীজনের মতো আমাদের অভিভাবকদের কথাও শুনতে হবে। তারা এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

‘চলপড়ি’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জেরীন মাহমুদ হোসেন বলেন, ‘ব্লেন্ডেড লার্নিং ও পিয়ার টু পিয়ার লার্নিংয়ের মাধ্যমে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি, যা হবে সময়োপযোগী, দায়িত্বশীল ও লক্ষ্যনির্ভর।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘দেশে কয়েকশ মব সন্ত্রাসের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে’
রাসায়নিক দুর্ঘটনা রোধে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম