গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৪, ১৩:০৮আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৩:২১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তায় ছুড়ে ফেলা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. সোলেমান মোল্লা (৪৫)। শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার পার্থ শংকর পাল জানান, সোলেমান মোল্লা (৪৫) আইসিইউর ৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটভায়েরা গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে। গাজীপুর কালিয়াকৈরের টপস্টার এলাকায় ভাড়া থাকতেন। ওই এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্ত্রী শাপলা বেগম। তিন ছেলে দুই মেয়ের জনক ছিলেন।

উল্লেখ্য, ১৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকার শফিক খানের টিনশেড কলোনির সামনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ অন্তত ৩৫ জন অগ্নিদগ্ধ হন।

কলোনির বাসিন্দারা জানান, তেলিরচালা এলাকার শফিকুল ইসলাম শফিক তার বাসার জন্য গ্যাস সিলিন্ডার আনেন। সেটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে এটিকে বাইরে রাস্তায় ফেলে দেন। সেখানে একটি মাটির চুলার আগুন সিলিন্ডারে লেগে বিস্ফোরণ ঘটে। এতে রাস্তায় ও আশপাশে থাকা ৩৫ জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন।

আরও পড়ুন- 

লিকেজ গ্যাস সিলিন্ডার ছুড়ে ফেললেন রাস্তায়, বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩৫

গাজীপুরে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

/জেইউ/এফএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম