মাঝ আকাশে পাইলট অসুস্থ, বিমানের জরুরি অবতরণ ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৪, ০০:১৫আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০০:১৫

ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যাচ্ছিল কাতারে। তবে কলকাতার আকাশসীমা পৌঁছানোর পর বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি ফিরিয়ে আনা হয় ঢাকায়। শুক্রবার (১৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩২৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইমলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩২৫ বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজ নিয়ে কাতারের দোহার উদ্দেশ্যে রওনা হয়। এতে যাত্রী ছিলেন ৪১৯ জন। কলকাতার আকাশে যাওয়ার পর পাইলট ক্যাপ্টেন মাকসুদ অসুস্থ বোধ করায় ঢাকায় ফিরে এসে জরুরি অবতরণ করে বিমানটি। এরপর পাইলটকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাইলট পরিবর্তন করে রাত ১০টার পর দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ফ্লাইটটি।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম