চিকিৎসক সেজে অভিজাত হোটেলে চুরি, সেই টাকায় বিলাসী জীবনযাপন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৪, ১৫:১৪আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৫:১৭

নাম জুবাইদা সুলতানা (৪৪)। তবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক ফারহানা হকের নামে নিজের পরিচয় দিতো সে। এই পরিচয়ে রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে সভা-সেমিনারসহ নানা অনুষ্ঠানে অংশ নিতো। পরে নারীদের টার্গেট করে কৌশলে ব্যাগ, মোবাইল ফোন, ল্যাপটপ ও টাকাসহ বিভিন্ন সামগ্রী চুরি করে সটকে পড়তো।

শনিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।  

তিনি বলেন, ‘ডিএমপির রমনা থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের কর্মকর্তাদের কাছে ধরা পড়ে ওই নারী। সম্প্রতি তাকে গ্রেফতারে নেতৃত্ব দেন সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমে দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ ও মোহাম্মদ সোলায়মান মিয়া। তদন্তকারী সাইবার ক্রাইমের কর্মকর্তারা বলছেন, ঢাকা ক্লাবের একটি সেমিনার থেকে গাইনি অনকোলজি বিশেষজ্ঞ চিকিৎসক ফারহানার ব্যাগ চুরির পর তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন হোটেলে চুরি করতো জুবাইদা। সেই টাকায় বিলাসী জীবনযাপন করতো সে।’

হারুন অর রশীদ বলেন, ‘হোটেল রেডিসন, হোটেল সোনারগাঁ, ঢাকা ক্লাবসহ বিভিন্ন ভিআইপি অনুষ্ঠানে চিকিৎসক পরিচয়ে প্রবেশ করে মোবাইল ফোন, ব্যাগ, ল্যাপটপ, টাকা, অলঙ্কার চুরি করা চোর চক্রের ওই নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চুরি করা পণ্য সে নিজে ব্যবহার করতো এবং প্রবাসে থাকা তার স্বামীর সহযোগিতায় বিক্রি করতো। গ্রেফতার জুবাইদার বাবা একজন অবসর প্রাপ্ত সচিব। তার বড় বোনও সরকারি চাকরি করেন। চুরির স্বভাবের কারণে পরিবার থেকে বিতারিত হয় জুবাইদা।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘জুবাইদা এখন পর্যন্ত সাত থেকে আটশ’ মোবাইল ফোন চুরি করেছে। ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সেমিনারে অংশগ্রহণ করতো সে। আলোচনার ফাঁকে ফাঁকে চুরি করে সটকে পরতো। সে টার্গেট করতো কর্মজীবী নারী ও স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম