জবির আরও এক শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগ নিয়ে যা বললেন ডিবি হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৪, ১৪:৫৯আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২০:১৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগ নিয়ে গোয়েন্দা পুলিশের সাইবার টিম কাজ করছে। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গেও সাইবার টিম যোগাযোগ রাখছে। বিষয়টি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও কথা বলেছি।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘সোমবার (১৮ মার্চ) একটি অভিযোগ করেছে ওই শিক্ষার্থী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনেক কথা বলেছেন।’

প্রশাসনিক বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো না জানিয়ে ডিএমপির গোয়েন্দা প্রধান বলেন, ‘ওই শিক্ষার্থীকে কেন বার বার ফেল করানো হচ্ছে, সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। তবে তাকে আটকে রাখা হয়েছিল বা হুমকি দেওয়ার বিষয়গুলো আমরা তদন্ত করছি। অভিযোগের বিষয়ে অনেক কিছুই আমাদের হাতে নেই।’

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি পাচ্ছেন ওই শিক্ষার্থী। আতঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার বিকালে ডিবি কার্যালয়ে শিক্ষক আবু শাহেদ ইমন ও বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিমের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম