ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান মারা গেছেন

ঢাবি প্রতিনিধি
২৩ মার্চ ২০২৪, ০৫:৩১আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সামাজিক অনুষদের নীল দলের সিনিয়র সদস্য, ক্রিমিনলোজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ মার্চ) ভোর আনুমানিক চারটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফী।

হাসান এ শাফী বলেন, আমাদের সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এর আগে তিনি সাড়ে তিনটার দিকে আমাকে কল দিয়ে জানান তার খারাপ লাগছে। আমি তার বাসার নিচে যাওয়ার আগে তিনি লিফট দিয়ে নিচে নামেন। আমরা তাকে ৩টা ৫০ মিনিটে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

জানাজা ও দাফনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অধ্যাপকের পরিবারের সবাই আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

/আরআইজে/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী