কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছি: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ২০:৪২আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২০:৪২

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পাশে আছি এবং তাদের ক্ষতিপূরণসহ সার্বিক সব বিষয়ে ব্যবস্থা নিচ্ছি বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেন, আমার আসনের এই বস্তিতে অগ্নিকাণ্ডের খবর শোনার পরপর সেখানে আমার প্রতিনিধি পাঠিয়েছি। সেই সঙ্গে সার্বিক সব বিষয়ে খোঁজ নিচ্ছি।

রবিবার (২৪ মার্চ) বিকালে অগ্নিকাণ্ডের পর এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, অগ্নিকাণ্ডের শুরু থেকে নিয়ন্ত্রণে আসা পর্যন্ত বিষয়টি আমি মনিটরিং করেছি। এ সময় বনানী থানার ওসি, ওয়ার্ড কাউন্সিলর এবং ফায়ার সার্ভিস বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। সেই সঙ্গে আমার প্রতিনিধিও পাঠিয়েছি, যেন যেকোনও সমস্যা হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশনা দিয়ে তিনি বলেন, এই আসনের সব নাগরিকের সার্বিক বিষয়ে খোঁজ নেওয়া এবং তাদের যেকোনও সমস্যায় পাশে থাকার আমার যে অঙ্গীকার, তা সর্বদাই পালন করে যাবো।

এই অগ্নকাণ্ড নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মোট ক্ষয়-ক্ষতির বিষয়ে এখনও কিছু জানায়নি ফায়ার সার্ভিস বিভাগ। এতে কোনও হতাহত ঘটনা ঘটেনি।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী