যাত্রীদের অভিযোগ শুনতে কল সেন্টার চালু করলো বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ২১:০৪ আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২১:২৭

যাত্রীদের অভিযোগ ও যেকোনও তথ্য জানাতে কল সেন্টার চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রবিবার (২৪ মার্চ) কল সেন্টার উদ্বোধন করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

ব্মিান জানিয়েছে, শর্ট কোড ‘১৩৬৩৬’ নম্বরে কল করে যাত্রীরা বিমান সম্পর্কিত তথ্য ও অভিযোগ জানাতে পারবেন। এছাড়া দেশের বাইরে থেকে +88 096109-13636 নম্বরে ডায়াল করে সেবা গ্রহণ করতে পারবেন। বর্তমানে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত কল সেন্টার চালু থাকবে। পর্যায়ক্রমে ২৪ ঘণ্টা সচল থাকবে কল সেন্টার।

কুর্মিটোলায় বিমান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিমানের সিইও শফিউল আজিম বলেন, ‘‘স্মার্ট কল সেন্টার যাত্রীসেবায় আরও একটি মাইলফলক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান প্রতিষ্ঠার শুরু থেকেই যাত্রীসেবা নিশ্চিত করার বিষয়ে ছিল বদ্ধপরিকর। ১৯৭২ সালে বিমান প্রতিষ্ঠার পরপরই গ্রাহকদের কাছে সর্বোচ্চ সেবা পৌঁছে দেওয়ার জন্য তৎকালীন বিটিটিবি’র সহযোগিতায় মতিঝিল কার্যালয়ে ‘টেলিফোন সেলস অ্যান্ড সার্ভিস’ চালু করা হয়েছিল। যা স্বাধীন বাংলাদেশে ‘কল সেন্টার’ সেবা প্রণয়নের সাধক হিসেবে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।’’

তিনি বলেন, ‘‘১৯৮৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মতিঝিল কার্যালয়ে নিজস্ব পিএবিএক্স সিস্টেম স্থাপন করে, যার ফলে টেলিফোনের মাধ্যমে যাত্রীসেবা প্রদানের ক্ষেত্রে বিমান আরও এক ধাপ এগিয়ে যায়। পরবর্তী সময়ে যাত্রীদের আরও কাছে পৌঁছাতে ১৯৯৬ সালে বিমানের নব স্থাপিত প্রধান কার্যালয় ‘বলাকা ভবন’ এবং এয়ারপোর্টের ‘প্রশাসনিক ভবনে’ দুটি পিএবিএক্স ব্যবস্থা স্থাপন করে। এই পিএবিএক্স ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের টিকিট এবং অন্যান্য সেবা দেওয়া হয়েছে। ওই সময়ে যেকোনও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য যা অনুসরণীয় ছিল। ২০১২ সালে পিএবিএক্স সিস্টেমের সঙ্গে বিমানের রিজারভেশন সিস্টেমকে একীভূত করে আধুনিক কল সেন্টারের অবয়বে যাত্রীসেবা প্রদান করা শুরু হয়। ২০১৬ সালে বিমানের পিএবিএক্স ও রিজারভেশন সিস্টেমের সঙ্গে ফ্লাইট ডিসপ্লে সিস্টেম অন্তর্ভুক্ত করে যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফ্লাইটের তথ্য প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। ২০২০ সালে পিএবিএক্স-এর পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে যাত্রীসেবা প্রদান শুরু হয়। মোবাইলের মাধ্যমে টিকিট বিক্রি, ফ্লাইটের তথ্য প্রদান, ডিলে মেসেজ প্রদান ইত্যাদি সেবা প্রদান করা হয়।’’

বিমানের ভারপ্রাপ্ত পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘নিজস্ব ব্যবস্থাপনায় কল সেন্টার করেছি। এটি এখন প্রথম ফেইজে আছে। আমরা দ্রুত আউটসোর্সের মাধ্যমে জনবল বাড়াবো। পৃথক স্থাপনায় কল সেন্টার স্থানান্তরসহ বিভিন্ন আধুনিক ফিচারের সংযোজনের মাধ্যমে স্মার্ট কল সেন্টারের মাধ্যমে অধিকতর যাত্রীসেবা নিশ্চিত করা হবে।’

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালে যাত্রীরা ১৫-২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন: বিমানমন্ত্রী
শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সর্বশেষ খবর
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
মণ্ডপে মণ্ডপে  বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
মণ্ডপে মণ্ডপে বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
‘আমরা একদিন ভারতকে হারাবো’
‘আমরা একদিন ভারতকে হারাবো’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত