সাংবাদিকের ওপর হামলা: ছাত্রলীগ নেতাসহ দুই জনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ১৫:৩৬আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৫:৩৬

দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বির আহমেদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিতুমীর সরকারি কলেজের দুই শিক্ষার্থী।

সোমবার (২৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। তাদের পক্ষে জামিন শুনানি করেন জসীম উদ্দিন চৌধুরী। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন– কলেজ শাখার সহ-সম্পাদক এসএম ইমরুল রুদ্র ও সাইফুল নিজাম কায়সার। হামলার ঘটনার পর রুদ্রকে সহ-সম্পাদক পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূল ফটকের সামনে বটতলায় পৌঁছা মাত্রই আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক ও লাঠিসোটাসহ সাংবাদিক সাব্বির আহমেদের পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করে। তখন আসামি রুদ্র তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাব্বির আহমেদের মাথায় আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় গত ২৩ মার্চ সাংবাদিক সাব্বির আহমেদের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে বনানী থানায় তিন জনের নাম উল্লেখসহ ১৩-১৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। 

আরও পড়ুন:

সাংবাদিক সাব্বিরের ওপর হামলায় বনানী থানায় মামলা

/এআই/এমএস/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম