বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৪, ১২:৩৭আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১২:৪৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি রিটটি দায়ের করেন। রিটকারীর আইনজীবী হলেন ব্যারিস্টার হারুনুর রশিদ।

জানা গেছে, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে দুপুর ১টায় রিট আবেদনটির ওপর শুনানি হবে। জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জরুল হক রিটের পক্ষে শুনানি করবেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, বুয়েটের ভিসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে, গত ২৮ মার্চ দিবাগত রাত ১টার দিকে ছাত্রলীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। এর প্রতিবাদে শুক্রবার (২৯ মার্চ) আন্দোলনে নামেন বুয়েট শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবি পেশ করেন।

পরে বুয়েটে প্রশাসন শিক্ষার্থীদের আংশিক দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অভিযুক্ত শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির হলের সিট বাতিল, তদন্ত কমিটি গঠন ও তদন্ত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম চলমান থাকার কথা জানানো হয়।

এ দিকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পর বুয়েটে এ ধরনের কর্মকাণ্ডকে নতুন করে রাজনীতি শুরুর পাঁয়তারা হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়া ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে তারা আন্দোলন শুরু করেন।

আরও পড়ুন- 

বুয়েটে ছাত্র-রাজনীতি বন্ধ থাকা উচিত: চমক হাসান

শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে রাজনীতি আবারও চালু হবে: বুয়েট উপাচার্য

যে কারণে আজ আন্দোলনে আসেননি বুয়েট শিক্ষার্থীরা

বুয়েটে নিষিদ্ধ কোনও সংগঠনের তৎপরতা আছে কিনা, দেখছে ডিবি

বুয়েট কি পাকিস্তান যে ভিসা-পাসপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে, প্রশ্ন সাদ্দামের

বুয়েট নিয়ে অ্যাকশনে যেতে পারে সরকার

কর্মসূচি ঘোষণা দিয়ে অনুপস্থিত বুয়েট শিক্ষার্থীরা

বুলিংয়ের অভিযোগ করলেন বুয়েটে ছাত্ররাজনীতির সঙ্গে ‘জড়িতরা’

আবরার ফাহাদকে ভোলেনি বুয়েট

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি স্থগিত

সংশ্লিষ্ট শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারসহ ৬ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের

বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল

শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, সাধারণ শিক্ষার্থীদের ৬ দফা

/বিআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী
হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী
ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়তে মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
ফ্যাসিবাদ উৎখাতের পর দেশ গড়তে মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ