বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল

ঢাবি প্রতিনিধি
২৯ মার্চ ২০২৪, ২২:০২ আপডেট : ২৯ মার্চ ২০২৪, ২২:৪৬

মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশের ঘটনায় অভিযুক্ত ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রহিমের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৯ মার্চ) রাতে বুয়েটের রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইমতিয়াজ হোসেন রহিমের (স্টুডেন্ট নং-২১০৪১৪১) হলের সিট বাতিলের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এছাড়া সার্বিক বিষয়ে তদন্তপূর্বক সুপারিশ প্রদান করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর টার্ম বা সেমিস্টার ফাইনালসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে।

ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা শুক্রবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল থেকে শুরু করা আন্দোলন রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করেন। এ সময় আগামীকাল শনিবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে পুনরায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিজ্ঞপ্তি হাতে আসার পর আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান পরিবর্তন হবে কিনা জানতে যোগাযোগ করা হলে তারা জানান, এখনও আন্দোলনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।

আরও পড়ুন:

শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, সাধারণ শিক্ষার্থীদের ৬ দফা

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!