কর্মসূচি ঘোষণা দিয়ে অনুপস্থিত বুয়েট শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
৩১ মার্চ ২০২৪, ১৩:৪৭ আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৪:৫৯

মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশের প্রতিবাদে ছয় দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তার অংশ হিসেবে রবিবার (৩১ মার্চ) সকাল ৭টা থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেও অবস্থান নেননি তারা।

রবিবার (৩১ মার্চ) সরেজমিন দেখা যায়, নির্দিষ্ট সময়ের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও কোথাও অবস্থান নিতে দেখা যায়নি আন্দোলনকারীদের। তবে ক্লাস ও টার্ম পরীক্ষা বর্জন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা আজ কোনও অবস্থান কর্মসূচি পালন করছি না। তবে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। আন্দোলনের বিষয়ে বিকালে সংবাদ সম্মেলন করা হবে। কখন করা হবে, তা জানিয়ে দেওয়া হবে।

সরেজমিন দেখা যায়, আন্দোলনকে ঘিরে বুয়েট শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ।

এদিকে গতকাল (৩০ মার্চ) আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজনীতি-সংশ্লিষ্টদের বিভিন্ন হেনস্তা ও বুলিংয়ের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পাঁচ শিক্ষার্থী।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে রবিবার (৩১ মার্চ) প্রতিবাদ সমাবেশ ডেকেছে বাংলাদেশ ছাত্রলীগ।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে চিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!