সুপ্রিম কোর্ট বারকে ‘বেআইনি স্থাপনা’ নির্মাণ বন্ধে প্রধান বিচারপতির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৪, ১৬:৩৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৬:৩৬

সুপ্রিম কোর্ট অ্যানেক্স বার বিল্ডিংয়ের পেছনে বেআইনিভাবে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করতে আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে চিঠি পাঠানো হয়েছে। বুধবার (৩ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২২-২০২৩ সালের নির্বাচিত কমিটি তাড়াহুড়া করে নিয়ম বহির্ভূতভাবে অ্যানেক্স বিল্ডিংয়ের পেছনে ১০ ফুট ও ৩০ ফুট জায়গায় ছয়তলা বিশিষ্ট একটি বিল্ডিং তৈরির কাজ শুরু করে। পরে বারের আইনজীবীরা সভাপতি ও সম্পাদককে এ বিষয়ে আপত্তি জানালে তারা কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে পুনরায় কাজ করার অনুমতি দেন।

এতে আরও বলা হয়, অ্যানেক্স বিল্ডিংয়ের পেছনে ছয় তলা বিশিষ্ট বিল্ডিং তৈরি হলে ১৫০টি রুমের জানালাগুলো বন্ধ হয়ে আলো-বাতাস প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। ফলে কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নসহ বিজ্ঞ আইনজীবীরা মারাত্মকভাবে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হবেন। এমতাবস্থায়, এই নির্মাণকাজ বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

/বিআই/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি