‘বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও প্রশিক্ষণে সহায়তা করছে রাশিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৪, ১৭:৪৮আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৭:৪৮

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে প্রথম সভা বাংলাদেশে এবং ২০১৯ সালের আগস্টে দ্বিতীয় সভা রাশিয়ায় অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম সংক্রান্ত সহযোগিতার বিষয়ে বিস্তৃত সুযোগ সৃষ্টি করা এ ওয়ার্কিং গ্রুপের লক্ষ্য।

আইএসপিআরের সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা জানান, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা উষ্ণ ও নিবিড়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সামরিক উন্নয়ন ও প্রশিক্ষণে রাশিয়া নিয়মিত সহায়তা করছে। এই সভা প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, সামরিক সফর ও পরিদর্শন, কর্মশালা ইত্যাদি ক্ষেত্রে উভয় দেশের মধ্যকার সামরিক সহযোগিতা বাড়াবে।

সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, রাশিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিফ অব ফার্স্ট ডিপার্টমেন্ট, রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কো-অপারেশন, মি. ভরন্টসভ আলেকজেন্ডার ভেনিয়ামিনোভিক। 

এ ছাড়া বাংলাদেশের পক্ষে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন। ১৯ সদস্যের একটি দল সভায় রাশিয়ার প্রতিনিধিত্ব করে।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম