রাজধানীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৪, ২২:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২২:৪৫

রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) রাত ৮টায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

মৃত ব্যক্তিরা হলেন— মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)।

পুলিশের প্রাথমিক ধারণা— বাবা তার ছেলেকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। এছাড়া এ ঘটনায় সাত বছর বয়সী কন্যা মশিউরের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছে বলেও পুলিশ ধারণা করছে।

রবিবার রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৮টার দিকে তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় বাসার দরজা ভেঙে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায়, অপরজনকে মেঝে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

মরদেহ দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম