জঙ্গল থেকে কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১১:৪১ আপডেট : ০৮ মে ২০২৫, ১১:৪১

টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি বনাঞ্চলের গভীর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহের উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের পীরগাছা এলাকার সেগুনবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অধীর সূত্রধর জেলার গোপালপুর উপজেলার কোনাবাড়ী এলাকার গোপি সূত্রধরের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

অধীর সূত্রধরের ভাতিজা মুকুল সূত্রধর জানান, অধীর সূত্রধর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। সারা দিন বাসায় না ফেরায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেন। সন্ধ্যার পরেও তার সন্ধান না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংবাদ দেওয়া হয়। পরে বুধবার সকালে বনের মধ্যে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিবার গিয়ে লাশ শনাক্ত করে।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, স্থানীয় লোকজন জঙ্গলে গরু চড়াতে গিয়ে সেগুনবাগানে মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনা হয়। অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
নিখোঁজের পাঁচ দিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
১৮ দিন আগে নতুন বাসায় উঠলেন নারী, মিললো গলাকাটা লাশ
দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম