সদরঘাটে ৪৮ হকার আটক, ৪ হ্যান্ডমাইক জব্দ

জবি প্রতিবদেক
০৭ এপ্রিল ২০২৪, ২৩:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২৩:৫৩

সদরঘাটে অভিযান চালিয়ে দুই দিনে ৪৮ হকারকে সতর্কতামূলক আটক করেছে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর মোবাইল কোর্ট। অভিযানে শব্দদূষণ ও নিয়মবহির্ভূত প্রচারণার অভিযোগে তাদের কাছ থেকে ৪টি হ্যান্ডমাইক জব্দ করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করেন বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টার্মিনাল এলাকা হকারমুক্ত রাখতে, অতিরিক্ত যাত্রী পরিবহন ও যাত্রী হয়রানি বন্ধ করার মাধ্যমে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া নৌপরিবহন অধিদফতর ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।'

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, ‘নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে আমরা সবাইকে নিয়ে একযোগে কাজ করছি। এ সময় হ্যান্ডমাইকের মাধ্যমে ক্যানভাসিং করে যাত্রী ডাকার কারণে চারটি হ্যান্ডমাইক জব্দ করা হয়। এছাড়াও দুইটি লঞ্চকে নির্দিষ্ট সময়ে টার্মিনাল না ছাড়ায় সতর্ক করা এবং ছেড়ে যাওয়া নিশ্চিত করা হয়।’

আর টার্মিনালে অভিযান চালিয়ে দুই দিনে মোট ৪৮ জন হকারকে আটক করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। শনিবার ২৩ এবং রবিবার ২৫ জন হাকরকে সতর্কতামূলক আটক করে সদরঘাট নৌ থানা পুলিশ।

নৌ পুলিশের ঢাকা জোনের এসপি গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘আমরা ঘাট এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। আমাদের সদস্যরা সতর্ক অবস্থায় আছে। নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।’

/আরআইজে/
সম্পর্কিত
লঞ্চে অচেতন করে লুটের চেষ্টা, অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
সদরঘাটে কমেছে যাত্রীদের চাপ, হাতিয়া-মনপুরা রুটে ভোগান্তি
ঈদের আগের দিনও ফাঁকা সদরঘাট, স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম