পহেলা বৈশাখে যেসব রাস্তা বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৪, ১৫:১৭আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৭:৪১

পহেলা বৈশাখ রবিবার (১৪ এপ্রিল) রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভোর ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যেসব রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন দেওয়া হবে, সেই তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ট্রাফিক রমনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্ভাব্য ডাইভারশন পয়েন্টগুলো হলো—

১. বাংলামোটর ক্রসিং
২. মিন্টো রোড ক্রসিং
৩. অফিসার্স ক্লাব ক্রসিং
৪. কাকরাইল চার্চ ক্রসিং
৫. কদমফোয়ারা ক্রসিং
৬. ইউবিএল ক্রসিং
৭. দোয়েল চত্বর ক্রসিং
৮. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং
৯. জগন্নাথ হল ক্রসিং
১০. ভাস্কর্য ক্রসিং
১১. নীলক্ষেত ক্রসিং
১২. কাঁটাবন ক্রসিং

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা
মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর-মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। বঙ্গবাজার-হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। জিরো পয়েন্ট-কদমফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এ অবস্থায় নগরবাসীকে উল্লিখিত এলাকা ও রোড পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ করেছে ডিএমপি।

আরও পড়ুন:

পহেলা বৈশাখে নাশকতার ‘শঙ্কা নেই’, আজ থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ

/জেইউ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই