বর্ষবরণে উত্তরে অলিগলি হালখাতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৪, ০৪:০০আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৯:২০

পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির। রাজধানীতে বাংলা নববর্ষ বরণের বড় আয়োজনগুলো হয় ঢাকা দক্ষিণে, ঢাকা উত্তরে তেমন একটা আয়োজন হয় না। উত্তরে বর্ষবরণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তরের নাগরিক সমাজ। শনিবার রাতভর গুলশান ২ নম্বর চত্বরে আঁকা হচ্ছে আল্পনা।

শনিবার রাত ১১টা থেকে গুলশান ২ নম্বর মোড়ে শুরু হয় আল্পনা আঁকা। নানান বয়সী মানুষ উৎসবমুখর পরিবেশে আল্পনা আঁকেন।

রবিবার বাংলা বর্ষবরণে ঢাকা উত্তরে নাগরিক উদ্যোগে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে হবে বর্ষবরণ। গুলশান-বনানী-বারিধারা-উত্তরা অঞ্চলের শিল্পী ও নাগরিক সামাজিক উদ্যোগে আয়োজিত হবে ‘বাংলা নববর্ষ অলিগলি হালখাতা’।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে গুলশান ১ নম্বরে চলছে আল্পনা আঁকার কাজ। ছবি: সাজ্জাদে হোসেন

এ আয়োজনে সহযোগিতা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সোসাইটি, শাহাবুদ্দিন পার্ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ কয়েকটি প্রতিষ্ঠান। আয়োজনে থাকছে আল্পনা, আর্ট ক্যাম্প, সংগীত, আলাপ প্রভৃতি।

সংগীত পরিবেশন করবেন পালাকার ইসলাম উদ্দিন, বাপ্পা মজুমদার এবং সমগীত ও গানপোকা। ভাবআলাপে থাকবেন- মেয়র আতিকুল ইসলাম, শিল্পী হাশেম খান, সারা যাকের, নাশিদ কামাল, আফজাল হোসেন, জয়া আহসান, কবি ইরাজ আহমেদসহ নাগরিকজনরা।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের
বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের
নাটালি হার্পসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ট্রাম্পের উপহার, কে কত পেলো?
নাটালি হার্পসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ট্রাম্পের উপহার, কে কত পেলো?
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত