মুজিবনগর-আমঝুপি নীলকুঠিতে দর্শনার্থীদের ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৪, ১৯:১৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২১:৪৪

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটিতে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর, আমঝুপি নীলকুঠি, ভাটপাড়ার ডিসি ইকোপার্কসহ জেলার বিভিন্ন বিনোদনকেন্দ্রে মানুষের ঢল নেমেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে এসব বিনোদনকেন্দ্রে ঘুরতে এসেছেন ভ্রমণপিপাসুরা।

রবিবার (১৪ এপ্রিল) সরেজমিন দেখা গেছে, দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, আমঝুপি নীলকুঠি ও ভাটপাড়া ডিসি ইকোপার্ক। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে বিনোদনকেন্দ্রগুলো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন রিতা আক্তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে এখনও দাঁড়িয়ে আছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। এখানে যখন আসি, মন থেকে ভালো লাগা কাজ করে।’

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে এসেছেন ভ্রমণপিপাসুরা

কুষ্টিয়া থেকে আমঝুপি নীলকুঠিতে সপরিবারে আসেন জাহিদ হাসান। বলেন, ‘ঈদের টানা ছুটি ও পহেলা বৈশাখে স্ত্রী, ছেলেমেয়ে ঘুরতে যাওয়ার বায়না ধরে। সে কারণেই এখানে আসা। এসে ভালোই লাগছে। অন্যান্য দিনের চেয়ে মানুষের আনাগোনা বেড়েছে।’

জেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর

চুয়াডাঙ্গা থেকে ভাটপাড়ার ডিসি ইকোপার্কে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন নিঝুম। তিনি বলেন, ‘মেহেরপুরের প্রতিটি বিনোদনকেন্দ্র ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। পরিকল্পনা করেই বন্ধুদের নিয়ে বের হয়েছি। মোটামুটি সব জায়গায় ঘোরা শেষ। এখন মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স দেখতে যাবো।’

/এআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের