রাজধানীতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ এপ্রিল ২০২৪, ১৫:৩৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৫:৩৯

রাজধানীর পুরানা পল্টনে একটি ছয় তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার নাম মঞ্জুরী আফরোজ ( ৫৫)

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ৫৯/৩ নম্বর পুরানা পল্টনে মঞ্জুরীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। তার বাবার নাম মৃত সেলিম উল্লাহ।

ডিএমপির পল্টন থানার উপ-পরিদর্শক এসআই মো. সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতের পরিবারের লোকেরা জানিয়েছেন, মঞ্জুরী আফরোজের মানসিক সমস্যা ছিল। সকালে তার বাবার নিজ বাড়িতে সবার অগোচরে ছয় তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে  ঘটনা স্থলেই মারা যান।

পড়ে তাকে উদ্ধার করে দুপুর সোয়া একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঞ্জুরীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে হয়েছে জানান এসআই।

পরিবারের বরাত দিয়ে এসআই সুফিয়ান আরও বলেন,  লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে‌। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতের ভগ্নিপতি এবিএম ইকবাল বলেন, ২০০৭ সালে মঞ্জুরীর স্বামী আক্তার হামিদ খান মারা যান। এক মেয়েকে নিয়ে মঞ্জুরী আফরোজ তার বাবার বাড়িতেই থাকতেন। মেয়ের লেখাপড়াসহ বিভিন্ন কারণে ডিপ্রেশনে ছিলেন। গত দুই মাস ধরে তিনি ঠিকমতো ঘুমাতেন না। আমরা তাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্নও হয়েছি। ডিপ্রেশন থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে পারেন। এছাড়া অন্য কোনও কারণ নেই বলেও তিনি জানান।

/এআইবি/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের