রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ এপ্রিল ২০২৪, ২১:৫৬আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২১:৫৬

রাজধানীর মালিবাগে এইচ এম রায়হান আহাদ (২৩) নামে এক মেডিক্যাল শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নিহত রায়হান চীনের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন বলে জানিয়েছেন তার বন্ধুরা।

শনিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

 নিহতের রুমমেট শাহ্ রাকিন বারী ও ডা. রেজা জানান, তারা কয়েকজন মিলে মালিবাগ ডিআইটি রোডে ইবনে সিনা ভবনের অষ্টম তলায় মেস ভাড়া করে থাকতেন। রায়হান চীনের একটি মেডিক্যালে পড়াশোনা করতো। দুই বছর আগে দেশে চলে আসে। আর এখানে থেকে অনলাইনে ক্লাস করতো। এমনিতে বাড়িতে যাতায়াত ছিল। আজ শনিবার বিকালে রুমে কেউ ছিল না। সে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছিল। আমরা প্রথমে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় দরজা খুলে, সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পোনে ৮টায় মৃত ঘোষণা করেন।

নিহত রায়হান বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের নৌশাদ হোসাইনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম