অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৪, ১৬:২৫ আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৬:২৫

সারা দেশের রাস্তায় প্রায় ৪০ লাখ অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে। যার বেশিরভাগই চলছে অবৈধভাবে এবং সরকার এ খাত থেকে কোনও রাজস্ব পাচ্ছে না। চাঁদাবাজির মাধ্যমে রাজস্বের টাকা চলে যাচ্ছে তৃতীয় পক্ষের পকেটে। এ সব অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনার দাবি জানায় বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটরচালিত অটোরিকশা অটোবাইক সার্ভিস লিমিটেড।

সংগঠনটি জানায়, লাইসেন্স দেওয়া হলে সরকারকে আগামী ৫ বছরে প্রায় ৮ হাজার কোটি টাকা রাজস্ব প্রদান করতে প্রস্তুত তারা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটরচালিত অটোরিকশা অটোবাইক সার্ভিস লিমিটেডের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম বলেন, ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ও ২৩ সালের ১৮ সেপ্টেম্বরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে ১০ বছরে বিআরটিকে ইজিবাইকের রেজিস্ট্রেশন ফি ও প্রশিক্ষণ বাবদ আনুমানিক ৮ হাজার কোটি টাকা রাজস্ব দেবো বলে আবেদন করি। ২২ সালের ৪ এপ্রিল বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলে বৈধতার আদেশ দেন।

তিনি আরও বলেন, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও বিআরটিএ’র সংস্থাপন অধিশাখার ১০ সদস্যের তৈরি নীতিমালা অনুযায়ী—আনুমানিক ৪০ লাখ অবৈধ অটোরিকশা ও অটোবাইক চলছে। মন্ত্রণালয় এসব গাড়িগুলোকে নীতিমালায় আনতে পারছে না এবং উচ্ছেদও করতে পারছে না। ফলে গাড়িগুলো থেকে দেশের একটি সঙ্ঘবদ্ধ চক্র প্রতি মাসে শত শত কোটি টাকা চাঁদাবাজি করছে। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, পরিচালক মো. মুজিবুর রহমান রানা, আক্তার আহমেদ, মার্কেটিং ম্যানেজার আনোয়ারুল কবির প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন, দিল্লিতে প্রাণ গেলো ৪ জনের
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, কাতারগামী দুই যাত্রীসহ আহত ৩
রাজস্ব বাড়াতে পারলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত করা সম্ভব: বিশ্বব্যাংক
সর্বশেষ খবর
অভিযানে গিয়েও সাবেক মন্ত্রীর মাকে গ্রেফতার না করায় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ
অভিযানে গিয়েও সাবেক মন্ত্রীর মাকে গ্রেফতার না করায় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ
চট্টগ্রামে পুলিশের ঊর্ধ্বতন ৬ পদে রদবদল
চট্টগ্রামে পুলিশের ঊর্ধ্বতন ৬ পদে রদবদল
এম্বাসি ফুটবল ফেস্ট শুরু ৪ ডিসেম্বর, অংশ নিচ্ছে যেসব দেশ
এম্বাসি ফুটবল ফেস্ট শুরু ৪ ডিসেম্বর, অংশ নিচ্ছে যেসব দেশ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল