মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কিডনি ও মানবপাচারের তথ্য এখনও মেলেনি: ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৪, ১৬:০৯আপডেট : ০৯ মে ২০২৪, ১৭:৪০

চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অসহায় মানুষের কিডনি পাচার ও মানবপাচারের অভিযোগে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে মিন্টু রোডে ডিবি অফিসে এক প্রশ্নের উত্তর তিনি এ কথা বলেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মানবপাচার, জাল মৃত্যু সনদ ও মারধরের অভিযোগে মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। দুই মামলায় তাকে সাত দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মিল্টনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশিত যে অভিযোগগুলো উঠেছে তার বেশিরভাগই স্বীকার করেছে। তার আশ্রমে অপারেশন থিয়েটারে চিকিৎসক না থাকার অভিযোগ স্বীকার করেছে। মাদক সেবন করে সে তার আশ্রমের অসুস্থদের নির্যাতন করতো। তবে আরও কিছু তথ্য জানার বাকি আছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদের জন্য আবারও মিল্টনকে রিমান্ডে আনা হতে পারে।

হারুন অর রশীদ বলেন, কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে ৯০০ মানুষ দাফনের তথ্য দিয়েছে। অথচ বাস্তবে সে দাফন করেছে মাত্র ১৩৫ জন। ভিডিও’র মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে সমাজের মানবিক মানুষের দৃষ্টি আকর্ষণ করে অর্থ সংগ্রহ করতো।

তিনি বলেন, মিল্টন কাউকে পরোয়া করতো না। কারণ, অনেক বিশেষ ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তাই সে মনে করতো তাকে কেউ কিছু করতে পারবে না। যারা মিল্টনের আশ্রমে শিশু ও অসুস্থ মানুষ দিয়ে আসতো, পরে তারা মিল্টনের আশ্রমে অসহায় মানুষদের খোঁজখবর নিতে গেলে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার ও মারধর করতো।

হারুন আরও বলেন, আমাদের সমাজে যারা মানবতার ফেরিওয়ালা সেজে প্রতারণা করছে, এমন মানুষদের বিষয়েও আমরা খোঁজ খবর নিচ্ছি। যারা মানবতার ফেরিওয়ালা সেজে টাকা হাতিয়ে নিয়ে কিন্তু মানুষকে সেবা দিচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারা তাকে সহায়তা করেছে, কারা তাকে ভিডিও বানানোর পরামর্শ দিয়েছে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

মিল্টনের স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন- 

কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা

মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো

যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা

মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে

মিল্টন সমাদ্দার প্রতিহিংসার শিকার: আইনজীবী

মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ

আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার

মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে

ভুয়া মৃত্যুসনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি

মিল্টন সমাদ্দার আটক

বৃদ্ধাশ্রমের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সংবাদকর্মী, থানায় জিডি

/এবি/এফএস/
সম্পর্কিত
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ