পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দুই কনস্টেবল বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৪, ১৪:২৫আপডেট : ১১ মে ২০২৪, ১৪:২৭

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দফতর। তারা হলেন– মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তার।

শনিবার (১১ মে) বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রতন দাস নামে একজনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন রতন। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার (৯ মে) ওই দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এর আগে, এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন ভুক্তভোগী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রচারিত হয়।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী