অস্ত্র মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ জাকির খানের জামিন বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৪, ১২:৪৪আপডেট : ১২ মে ২০২৪, ১২:৪৪

অস্ত্র মামলায় নারায়ণগঞ্জের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ জাকির খানকে (৪৯) হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (১২ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাকির খানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে, ২০২৩ সালের ১৫ জুন জাকির খানকে অস্ত্র মামলায় জামিন দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী ও আন্ডার ওয়ার্ল্ডের গডফাদার’ জাকির খান দেওভোগ এলাকার দয়াল মাসুদ নামে অপর এক ‘শীর্ষ সন্ত্রাসীকে’ শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। সর্বশেষ ২০০৩ সালে সাব্বির আলম হত্যাকাণ্ডের পর সে দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমায়। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। ২০২২ সালের ২ সেপ্টেম্বর বসুন্ধরার ভটারা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র‍্যাব-১১।

/বিআই/আরকে/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি