হোটেল-রেস্টুরেন্টে বিশেষ ছাড় পাবেন পুলিশ সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ২৩:১৬ আপডেট : ১৩ মে ২০২৪, ২৩:১৬

ট্যুরিস্ট পুলিশের আওতাধীন ঢাকা অঞ্চলের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে থাকা-খাওয়ার জন্য বিশেষ মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা। হোটেল-রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এই প্রস্তাবের একটি চিঠি গত ২৬ এপ্রিল পাঠানো হয়েছে সদর দফতরে।

সোমবার (১৩ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছন এসপি নাইমুল হক।

বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন হোটেল-রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুর অপারেটরদের কাছ থেকে মূল্যছাড় প্রস্তাবপ্রাপ্তি প্রসঙ্গে লেখা ওই চিঠিতে ২৬টি হোটেল ও রেস্তোরাঁর তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ১৪টি রেস্টুরেন্ট রয়েছে। হোটেলে সর্বনিম্ন ৫০ শতাংশ ডিসকাউন্টে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। আর রেস্টুরেন্টে খাওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন।

এ বিষয়ে এসপি নাইমুল হক বলেন, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ সদস্যদের ঢাকায় আসতে হয় এবং রাত যাপন করতে হয়। সরকারিভাবে তাদের যে ভাতা দেওয়া হয়, সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই হোটেল ও রেস্টুরেন্টের সঙ্গে চুক্তি থাকলে তারা একটু কম খরচে থাকা-খাওয়ার সুযোগ পান। এতে পুলিশ সদস্যদের সুবিধা হয়।

ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের এই কর্মকর্তা আরও বলেন, এটা অনেকটা করপোরেট চুক্তির মতোই। হোটেল-রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিভিন্ন গ্রুপকে এ ধরনের প্রস্তাব করে থাকে। পুলিশ সদস্যদের জন্যও তারা এই প্রস্তাব করেছে। কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের হোটেল ও রেস্টুরেন্টের সঙ্গে পুলিশের এ ধরনের চুক্তি রয়েছে।

ঢাকা অঞ্চলে হয়তো কিছুদিন হলো শুরু হয়েছে। সরকারি প্রয়োজনে এবং দায়িত্ব পালনের জন্য এলে পুলিশ সদস্যরা এ ধরনের সুবিধা পাবেন। এ ক্ষেত্রে অবশ্যই পুলিশ সদস্যদের পরিচয়পত্র দেখাতে হবে বলেও জানান তিনি।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
পূজামণ্ডপে ‘ওরে ওরে হাওয়া’ গান গেয়ে প্রত্যাহার পুলিশ কর্মকর্তা, তদন্তের নির্দেশ
প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ: ডিএমপি
সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেফতার, জড়িত ৭ জনের তথ্য পেয়েছে পুলিশ
সর্বশেষ খবর
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান
বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের