আসামির ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

বগুড়া প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১০:৪১আপডেট : ১৬ জুন ২০২৫, ১০:৪১

বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেফতার করতে গিয়ে তার ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (১৫ জুন) দুপুরের দিকে সদর

উপজেলার শিকারপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুই পুলিশ হলেন- বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মানিকুজ্জামান
মানিক (৪৫)।

বগুড়া সদর থানা ও উপশহর পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার শিকারপুর পূর্বপাড়া গ্রামের দুলাল প্রামানিকের ছেলে মুরাদুন্নবী নিশান একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত। ওয়ারেন্টে ঠিকানা ঝোপগাড়ি লেখা থাকলেও তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শিকারপুর পূর্বপাড়া গ্রামে বসবাস করেন। উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান মানিক গোপনে খবর পেয়ে রবিবার দুপুর ১২টার দিকে সাদা পোশাকে মোটরসাইকেলে নিয়ে ওই বাড়িতে যান। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে নিশান একটি দোকানে ঢুকে পড়েন আসামি। তাকে সেখানে গ্রেফতার করার চেষ্টা করলে তিনি কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে দুই পুলিশ সদস্যের শরীরে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামান মানিকের হাত ও উরুতে ছুরিকাঘাত করা হয়েছে।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, বর্তমানে আহত দুই পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাতক আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, পুলিশের ওপর হামলাকারী মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে একাধিক টিম মাঠে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান