সবুজ জলবায়ু তহবিলের মূলনীতি অগ্রাহ্য হচ্ছে: টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ২০:৪৮ আপডেট : ১৪ মে ২০২৪, ২০:৪৮

ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় প্রতিষ্ঠানে অর্থায়নকে অগ্রাধিকার দেওয়া সবুজ জলবায়ু তহবিলের (জিসিএফ) মূলনীতি হলেও তা অগ্রাহ্য করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অর্থায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে,  জিসিএফ উন্নত দেশগুলো থেকে প্রত্যাশিত মাত্রায় প্রতিশ্রুত তহবিল সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে। এ কারণে অনুদানের বদলে অধিক পরিমাণ ঋণ প্রদানের ফলে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের ওপর ঋণ পরিশোধের বোঝা চাপাচ্ছে। গবেষণার ভিত্তিতে জিসিএফ ও সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ১৪ দফা ও বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট অংশীজনের জন্য ৮ দফা সুপারিশ করেছে টিআইবি। ‘সবুজ জলবায়ু তহবিলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের অভিগম্যতা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মঙ্গলবার (১৪ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছে টিআইবি।

টিআইবির গবেষণার ফলাফলে দেখানো হয়, জিসিএফের স্বীকৃতির প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও তারা সরাসরি অভিগম্যতা প্রাপ্তিতে ব্যর্থ হচ্ছে। ‘কান্ট্রি ওনারশিপ’ নিশ্চিতে জিসিএফ তহবিলে জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি অভিগম্যতা গুরুত্বপূর্ণ হলেও, প্রায় দুই-তৃতীয়াংশ দেশে সরাসরি অভিগম্যতাপ্রাপ্ত জাতীয় প্রতিষ্ঠান নেই। আবার জিসিএফ ঝুঁকিপূর্ণ দেশের জলবায়ু অভিযোজনের বদলে প্রশমনে অগ্রাধিকার প্রদান করছে। ফলে ঝুঁকিপূর্ণ দেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম অগ্রাধিকার পাচ্ছে না। গবেষণায় উঠে এসেছে, উন্নয়নশীল দেশে অভিযোজনের জন্য ২০৩০ সাল পর্যন্ত বছরে ২১৫ থেকে ৩৮৭ বিলিয়ন ডলার প্রয়োজন হলেও জিসিএফ মাত্র ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার অনুমোদন করেছে— যা প্রয়োজনের তুলনায় একেবারে নগন্য।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অভিগম্যতার ক্ষেত্রে জিসিএফ শুরু থেকেই এমন শর্ত আরোপ করে রেখেছে, যা উন্নয়নশীল দেশকে প্রায় নিষিদ্ধ করার পর্যায়ে নিয়ে গিয়েছে। এই তহবিলের সুফল যাদের পাওয়ার কথা, সেসব ক্ষতিগ্রস্ত দেশের কাছে পর্যাপ্ত এবং প্রত্যাশিত মাত্রায় সহায়তা পৌঁছায়নি।’ তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, আইডিবি, এডিবি এবং ইবিআরডি’র মতো বিত্তবান আন্তর্জাতিক প্রতিষ্ঠানকেই জিসিএফ বেশি অর্থায়ন করছে, যা একেবারেই অগ্রহণযোগ্য এবং তহবিল প্রতিষ্ঠার মূল লক্ষ্যের পরিপন্থি। সর্বোপরি জিসিএফ ক্রমেই জবাবদিহিহীন হয়ে উঠছে।’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
দক্ষিণ এশিয়ায় ক্ষুধার চাপে সবচেয়ে বিপর্যস্ত পাকিস্তান
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে দাবানল, উদ্বেগ আইএমএফের
সর্বশেষ খবর
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট