প্রকৌশলী তুহিনের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ১৭:০২আপডেট : ০৩ মে ২০২৫, ১৭:০২

নীলফামারীর সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (৩ মে) উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি ও বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন। শনিবার বিকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হারুনুর রশিদ বলেন, একই মামলায় অন্যদের নাম প্রত্যাহার ও খালাস দেওয়া হয়েছে। অথচ তুহিনের বেলায় তার জামিন আটকে দিয়ে জেল হাজতে পাঠানো হলো। এটা জিয়া পরিবার তথা বিএনপির জন্য অসম্মানজনক আচরণ।

তিনি বলেন, সরকারের পেছনে আর কোনও সরকার আছে কিনা সেটা আমরা জানতে চাই। যে ফ্যাসিস্টরা পালিয়ে গেছে তার দোসররা এখনও প্রধান উপদেষ্টার চারপাশে রয়েছে। এরাই এই কাজ করেছে। অচিরেই প্রধান উপদেষ্টার চারপাশ ফ্যাসিবাদ মুক্ত হতে হবে।

হারুনুর রশিদ বলেন, তুহিনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার সব মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মানববন্ধন হবে। আর সেখানে জাতীয়তাবাদী সকল পেশাজীবী সংগঠন অংশগ্রহণ করবে।

তিনি বলেন, আপনার প্রতি বিএনপির এখনও সম্মান রয়েছে কিন্তু এমন কোনও কাজ করবেন না যাতে করে আমাদের রাজপথে নামতে হয়।

উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শামিম রাব্বি সঞ্চয়, হানিফ মিয়া, আকবর হোসেন, শফিকুল ইসলাম খাম, নুরুল ইসলাম প্রমুখ।

 

/আইএ/এমএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি