উচ্চ আদালতে আইনজীবীদের পোশাকে শিথিলতা বাতিল, পরতে হবে কালো গাউন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৪, ২০:০৪আপডেট : ১৫ মে ২০২৪, ২০:০৪

প্রচণ্ড গরমে উচ্চ আদালতে মামলার শুনানিকালে আইনজীবীদের পোশাক পরিধানে শিথিলতা জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা বাতিল করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (১৫ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২০ এপ্রিল এক বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ আদালতের উভয় বিভাগের আইনজীবীদের কালো কোটের ওপর কালো গাউন পরিধানে বাধ্যবাধকতায় শিথিলতা জারি করে কোর্ট প্রশাসন।

তবে সেই বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে নতুন করে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করে জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করা হলো। এ নির্দেশনা ১৯ মে থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল পৃথক এক বিজ্ঞপ্তি দিয়ে অধস্তন আদালতের আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়েছিল।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের