কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৭:২৭আপডেট : ২০ মে ২০২৪, ১৭:২৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাবুবাজার ব্রিজ এলাকায় নিজ দোকানে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম জালাল মিয়া (৪২)। সোমবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

মানিকগঞ্জ সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের নঈমুউদ্দিন শেখের ছেলে জালাল। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ ইনসাফ মার্কেট এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকেন। তিন ছেলের জনক ছিলেন তিনি। পেশায় তিনি প্রেস ও কাগজ ব্যবসায়ী ছিলেন।

মৃতের ছেলে মো. হাসান জানান, সকালে দোকানে মেশিংয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পরেন তার বাবা। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের