পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৮:৪৫আপডেট : ২০ মে ২০২৪, ১৮:৪৫

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নকশাবহির্ভূত কাজ করে অর্থ আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ মে) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—খুলনার মেসার্স আমিন অ্যান্ড কোং-এর স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাতক্ষীরা উপ-বিভাগ-২ পরিচালন ও রক্ষণাবেক্ষণ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া ফেরদৌস এবং উপ-সহকারী প্রকৌশলী অনি দাস।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কনস্ট্রাকশন অব ড্রেনেজ কাম ফ্লাশিং রেগুলেটর ২ ভেন্ট অন কুলুটিয়া খাল প্রকল্পে নকশাবহির্ভূতভাবে ছয় মিটারের শিট পাইলের স্থলে তিন মিটার শিট পাইল ব্যবহার করে। এতে আসামিরা সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। পরে কমিশন থেকে মামলার অনুমোদন দিলে সোমবার (২০ মে) মামলাটি দায়ের করা হয়। তদন্তের সময় অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে উল্লেখ করা হয়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী