সাবেক এমপি শম্ভুর ৩৩ বিঘা জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৫, ১৭:০৮আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭:০৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নিজ নামে বরগুনা জেলায় থাকা ৩৩ বিঘা জমি ও রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১টি পরিবারিক সঞ্চয়পত্র, ২টি এফডিআর, ২টি গাড়ি ও  ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপসহকারী পরিচালক খাইরুল ইসলাম জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

জব্দ সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে, ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা। ব্যাংক  হিসাবে আছে ১০ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৭৮২ টাকা।

আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নিজ নামের ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, রূপান্তর করায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়েছে। তদন্তকালে জানা গেছে, আসামি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার অর্জিত স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। সুষ্ঠু মামলার তদন্তের স্বার্থে অবিলম্বে তার নিজের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে  নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা-১ আসনে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গত ১১ নভেম্বর গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের