অর্থনীতি সমিতির দায়িত্ব গ্রহণ করলেন কাজী খলীকুজ্জমান ও আইনুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৮:১৪ আপডেট : ২৫ মে ২০২৪, ১৮:৩৯

সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। শুক্রবার (২৪ মে) তারা আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্বভার গ্রহণ করেন বলে শনিবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থনীতি সমিতি।

উল্লেখ্য, নতুন কমিটি আগামী দুই বছর (জুলাই ২০২৪-জুন ২০২৬) দায়িত্ব পালন করবে।

অর্থনীতি সমিতি জানিয়েছে, গত ২২ মে অধ্যাপক ড. আবুল বারকাতের বিদায়ী কার্যনির্বাহী কমিটি (২০২১-২০২৩) এবং গত ১৮ মে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের নতুন কমিটির এক যৌথ সভায় দায়িত্বভার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। দায়িত্বভার গ্রহণ করে নতুন সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতি তার ঐতিহ্য বজায় রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সামনে এগিয়ে যাবে।

উল্লেখ্য, খ্যাতনামা অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ এর আগেও তিন বার বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন।

বাংলাদেশ অর্থনীতি সমিতির নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ছাড়াও রয়েছেন সহ-সভাপতি ড. জামালউদ্দিন আহমেদ, এ জেড এম সালেহ্, ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি ও মো. মোস্তাফিজুর রহমান সরদার। কোষাধ্যক্ষ বদরুল মুনির, যুগ্ম-সম্পাদক শেখ আলী আহমেদ টুটুল, মোহাম্মদ আকবর কবীর। সহ-সম্পাদক নেছার আহমেদ, মনছুর এম. ওয়াই চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, পার্থ সারথী ঘোষ ও সৈয়দ এসরারুল হক সোপেন। সদস্য অধ্যাপক ড. আবুল বারকাত, অধ্যাপক হান্নানা বেগম, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান, অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম সিকদার, অধ্যাপক শাহানারা বেগম, ড. নাজমুল ইসলাম, ড. শাহেদ আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ সাদিকুন্নবী চৌধুরী, অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, মেহেরুননেছা, মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন, অধ্যাপক মো. আখতারুজ্জামান খান ও খোরশেদুল আলম কাদেরী।

উল্লেখ্য, গত ১৭-১৮ মে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দুই দিনব্যাপী ২২তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রায় চার হাজার পেশাজীবী অর্থনীতিবিদের অংশগ্রহণে এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের শেষ দিন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সভা ও কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
গণশুনানি বয়কট ৫ এলপিজি কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশ্ন অর্থনীতি সমিতির
এলপিজির প্রস্তাবিত দামের ওপর গণশুনানি বয়কট করলো অর্থনীতি সমিতি
পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা
সর্বশেষ খবর
৫২ বলে ডাবল সেঞ্চুরি, ১৫ বছরের বৈভবের বিশ্বরেকর্ড
৫২ বলে ডাবল সেঞ্চুরি, ১৫ বছরের বৈভবের বিশ্বরেকর্ড
শাহজালালে বসছে অত্যাধুনিক প্রযুক্তির বার্ড কন্ট্রোল ইউনিট
শাহজালালে বসছে অত্যাধুনিক প্রযুক্তির বার্ড কন্ট্রোল ইউনিট
৫০টি কারখানায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
৫০টি কারখানায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা