মোটরবাইককে চাপা দিলো পুলিশের রেকার, আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ২২:৩৬ আপডেট : ২৬ মে ২০২৪, ২২:৩৬

রাজধানীর খিলগাঁওয়ের বাসাবো ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক মোটরসাইকেলকে চাপা দিয়েছে পুলিশের একটি রেকার। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন— মো. বেলায়েত হোসেন (৩৯), তাইজুল ইসলাম (৩০) ও তাজিলুর রহমান (২৭)।  আহত ব্যক্তিরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। বর্তমানে আহতরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আহত বেলায়েত হোসেন জানান, তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক। সন্ধ্যার দিকে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বের হন। বাসাবো ফ্লাইওভারের ঢালে আসলে পুলিশের একটি রেকার তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

আহত আরেক মোটরসাইকেল চালক খিলগাঁও গোড়ানের বাসিন্দা তাইজুল ইসলাম বলেন, তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। কর্মস্থল সেগুনবাগিচা থেকে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনায় শিকার হন।

একই ঘটনায় তানজিলুর রহমান নামে আরেক জন আহত হন। তিনি মান্ডা এলাকায় থাকেন।  মোটরসাইকেল চালিয়ে ওই পথ দিয়ে যাওয়ার সময় পুলিশের রেকার তাকে চাপা দেয়।

 

/এআইবি/এবি/এপিএইচ/
সম্পর্কিত
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
সর্বশেষ খবর
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট