বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদে ডেকেছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ২০:০৯আপডেট : ২৮ মে ২০২৪, ২০:২০

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৬ জুন তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তাছাড়া ৯ জুন তার স্ত্রী-সন্তানদেরও জিজ্ঞাসাবাদ করবে দুদক।

মঙ্গলবার (২৮ মে) সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এরইমধ্যে দুদক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান শুরু করেছে।

এরআগে দুদকের আবেদনের পর গত বৃহস্পতিবার ও রবিবার (২৩ ও ২৬ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, রাজধানী ঢাকায় থাকা ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।

২৩ মে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ১১৯টি স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তির মধ্যে ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ২৬ মে ঢাকায় ফ্ল্যাট, সাভারের জমি ও মাদারীপুরে ১১৪টি স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত।

আরও পড়ুন:

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের