৯ হজ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ২১:২৮আপডেট : ৩০ মে ২০২৪, ২১:২৮

চলতি বছর হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়েছে গত ৯ মে থেকে। ২৫৯টি এজেন্সি বা লিড এজেন্সির অধিকাংশই হজযাত্রীদের ভিসা সম্পন্ন করেছে। কিন্তু ৯টি এজেন্সি তাদের সব হজযাত্রীর ভিসা এখন পর্যন্ত ইস্যু করেনি। এতে ২৯২ জন হজযাত্রী অনিশ্চয়তার মধ্যে আছেন। কেন তাদের ভিসা হয়নি, এজেন্সিগুলোর কাছে সেই ব্যাখ্যা চেয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ মে) ৯টি এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৯ মে থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও ৯টি এজেন্সি তাদের সব হজযাত্রীর ভিসা ইস্যু এখনও শেষ করেনি। ফলে এসব হজযাত্রী হজে যেতে না পারলে দায়ভার নিতে হবে তাদের।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দিয়ে বলা হয়েছে, সব হজযাত্রীর ভিসা আজকের (বৃহস্পতিবার) মধ্যে সম্পন্ন করতে আবারও নির্দেশনা দেওয়া হলো। অন্যথায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, মেহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ৭৫, গ্লোবাল ভিশন ট্রাভেলসের ৪৯, খিদমাহ ওভারসিসের ৪২, ফিকাস ট্রাভেলস ইন্টারন্যাশনালের ৩৫, দেশ ভ্রমণ (প্রাইভেট) লিমিটেডের ৩২, মোবাশ্বিরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২১, হলি দারুন নাজাত ওভারসিসের ১৬, মেসার্স সালসাবিল এভিয়েশনের ১১ এবং নর্থ বেঙ্গল হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২১ জন হজযাত্রীর এখনও ভিসা হয়নি।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’