ঈদযাত্রার পশ্চিমাঞ্চলের টিকিট প্রায় শেষ, চলছে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ১৭:১৭আপডেট : ০২ জুন ২০২৪, ১৭:১৭

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১২ জুনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ রবিবার (২ জুন) সকাল ৮টা থেকে।

তবে অনলাইনে চাপ এড়াতে পশ্চিম ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রির সময় আলাদা করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে।

বিক্রির প্রথম তিন ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে প্রায় সাড়ে ১৩ হাজার বিক্রি হয়ে গেছে। তবে পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনাতে এখনও কিছু টিকিট অবিক্রিত রয়েছে।

ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুতেই প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। প্রথম তিন ঘণ্টায় যাত্রীদের টিকিট কাটতে প্রায় ৭০ লাখ হিট পড়েছে। তবে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির সময় উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিল।’

রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের আসন বিক্রি ৩ জুন, ১৪ জুনের আসন বিক্রি ৪ জুন, ১৫ জুনের আসন বিক্রি ৫ জুন এবং ১৬ জুনের আসন ৬ জুন বিক্রি করা হবে।

এর আগে আন্তঃমন্ত্রণালয় সভায় ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে ৫ দিন ট্রেনযাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় ৭ দিন ধরা হয়েছিল। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম