সাকুরার পেছনে যাচ্ছে শাহবাগ থানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৪, ১৭:১০আপডেট : ০৩ জুন ২০২৪, ১৭:২৫

রাজধানীর শাহবাগ থানা স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টো দিকে সাকুরা বার অ্যান্ড রেস্টুরেন্টের পেছনের জায়গায় এটি স্থানান্তর করা হবে।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ প্রকল্পের কারণে সেখানে থাকা থানাটি স্থানান্তর করার দরকার ছিল। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, থানাটা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টো পাশে সাকুরার পেছনে যে জায়গাটা রয়েছে, সেখানে যাবে।

থানা সরাতে মন্ত্রিসভায় প্রস্তাব উঠাতে হলো কেন জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পটি বাস্তবায়নের জন্য ওই জায়গাটি দরকার। থানা সরানোর প্রস্তাব তারা করেছিল। দুই মন্ত্রণালয় একমত হতে পারছিল না, এজন্য বিষয়টি মন্ত্রিসভায় নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সাকুরা রেস্তোরার পেছনে রমনা মৌজার ৩২ নম্বর দাগে ৩৯ দশমিক ৭০ শতাংশ জায়গায় নেওয়া হবে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের