ফের আয়নাবাজি: ফেরদৌসি সেজে কারাগারে যান ময়না বেগম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৪, ২৩:৩৩আপডেট : ০৪ জুন ২০২৪, ২৩:৩৩

চেক ডিজঅনারের এক মামলায় ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের কারাদণ্ড পাওয়া আসামি ফেরদৌসি বেগম (৬২) সেজে আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান ময়না বেগম (২৫)। মঙ্গলবার (৪ জুলাই) কারাগার থেকে আদালতে হাজির করা হয় তাকে। তখন তিনি আদালতে স্বীকার করেন যে প্রকৃত আসামি ফেরদৌসি বেগম তার আত্মীয়। তার অনুরোধেই ফেরদৌসি সেজে আত্মসমর্পণ করেন তিনি। এরপর বিচারক প্রতারণার অভিযোগে ময়না বেগম, ফেরদৌসি বেগম এবং অন্য জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। একইসঙ্গে প্রকৃত আসামি ফেরদৌসি বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।

এ সম্পর্কে ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রফিক উদ্দিন বাচ্চু জানান, চেক ডিজঅনারের এক মামলায় ২০১৪ সালে তার আদালত (ঢাকার ৩ নম্বর বিশেষ জজ) আসামি ফেরদৌসির ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর আসামি চেকে উল্লেখিত অর্থের অর্ধেক জমা দিয়ে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন নেন। এরপর আসামি হাইকোর্টে আপিল করেন। কিন্তু আপিলটি হাইকোর্টে তদবিরের অভাবে খারিজ হয়। হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রেখে আসামিকে একই আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। মূল আসামি ফেরদৌসি বেগম নিজেকে আড়াল করে ময়না বেগমকে আত্মসমর্পণ করান। এ যেন আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমার কাহিনির বাস্তব রূপায়ন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৯ মে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আলী হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন ময়না বেগম। আত্মসমর্পণের সময় তিনি ফেরদৌসি বেগম নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। আত্মসমর্পণের সময়ই আদালতের সন্দেহ হয়। কারণ মামলার আসামি ফেরদৌসি বেগমের বয়স ৬২ বছর হলেও আত্মসমর্পণকারীর বয়স ২৫ বছর। সন্দেহ হওয়ায় বিচারকের জিজ্ঞাসায় ময়না বেগম নিজেকে ফেরদৌসি বলেই জোড়ালোভাবে উল্লেখ করে। তখন বিচারক আলী হোসেন আসামি আইনজীবী আক্রাম হোসেনকে আত্মসমর্পণকারী মহিলাই ফেরদৌসি এই মর্মে একটি হলফনামা দিতে বলেন। ওই আইনজীবী সেটি তৈরিও করে দেন। এরপর সেখানে আসমর্পণকারী ফেরদৌসি মর্মে স্বাক্ষরও করেন। এরপর আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে এই বিষয়ে আদালতের সন্দেহ থেকেই যায়। তাই আদালত কারা কর্তৃপক্ষকে কারাগারে যাওয়া আসামির ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার নির্দেশ দেন।

সে নির্দেশ অনুযায়ী কারা কর্তৃপক্ষ ফিঙ্গার প্রিন্ট পরীক্ষা করে আত্মসমর্পণকারীকে ময়না বেগম বলে নিশ্চিত করে আদালতে প্রতিবেদন পাঠায়। আদালতের নির্দেশে আজকে কারাগার থেকে ময়না বেগমকে আদালতে হাজির করা হয়।

/এআই/এমএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম