দেশে বাল্য বিয়ে রোধে ‘মন্থর গতি’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৪, ১৭:১৩আপডেট : ০৫ জুন ২০২৪, ১৭:১৩

দেশে বাল্য বিয়ে রোধের হার তুলনামূলকভাবে কমছে। ২০০৬ সালে ১৫ থেকে ১৯ বছর বয়সীদের বাল্যবিয়ের হার ৩৯ শতাংশ হলেও ২০১৯ সালে এসে তা দাঁড়িয়েছে ২৮ শতাংশে। গত ১০ বছরে বাল্যবিবাহ রোধ করার যে গতি সেটি দ্বিগুণ করা হলে ২০৩০ সালের মধ্যে তা ৩০ শতাংশে এবং ২০৫০ সালের মধ্যে ১৫ শতাংশের নিচে নেমে আসবে। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্য বাংলাদেশে বাল্যবিয়ের হার বেশি।

বুধবার (৫ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে যৌথ বৈশ্বিক কর্মসূচির (জিপিইসিএম) তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

অনুষ্ঠানে জানানো হয়, বাল্যবিয়ের পেছনে কারণগুলোর মধ্যে আছে লিঙ্গ বৈষম্য ও সামাজিক রীতিনীতি, দারিদ্র্য ও অর্থনৈতিক অভিঘাত এবং যৌতুক, নিরাপত্তাহীনতার উপলব্ধি, মেয়ে ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি, জ্ঞান/সচেতনতার অভাব, আইন ও নীতিমালা বাস্তবায়নের অভাব, অন্তর্ভুক্তিমূলক/উপলব্ধ শিক্ষা ও অর্থনৈতিক সুযোগের অভাব (মেয়েদের জন্য), মানবিক ও জলবায়ু সংকট, দুর্গম ও ‘অবন্ধুত্বপূর্ণ’ পরিষেবা।

২০৩০ সাল পর্যন্ত চলা এই গ্লোবাল প্রোগ্রামটি দেশজুড়ে বাল্যবিয়ে বন্ধে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়তা করবে। বাল্যবিয়ের বিরুদ্ধে আইনি কাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা সমাপ্তির হার বৃদ্ধি এবং সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো কাজে লাগিয়ে ও সম্প্রদায়ের সঙ্গে জড়িত হয়ে সামাজিক রীতিনীতি পরিবর্তনের দিকে মনোনিবেশ করা হবে।

বাল্যবিয়ে বন্ধে যৌথ বৈশ্বিক কর্মসূচির (জিপিইসিএম) তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি

উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিয়ে বন্ধের জাতীয় কর্মপরিকল্পনা রূপায়ণে এবং বাল্যবিয়ে প্রতিরোধ আইন কার্যকর করতে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য আমাদের অবশ্যই আচরণগত দিকটির দিকেও মনোনিবেশ করতে হবে, কারণ দীর্ঘকাল ধরে যা অনুশীলন করা হচ্ছে তা একা আইন পরিবর্তন করতে পারে না।

ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন ব্লোখাস বলেন,  বর্তমানে বাংলাদেশে বাল্যবিয়ে হ্রাসের হার প্রতি বছর মাত্র ২ দশমিক ১ শতাংশ, যার অর্থ বাল্যবিবাহ নির্মূল করতে বাংলাদেশের দুই শতাব্দী বা ২১৫ বছর সময় লাগবে।

ইউনিসেফ বাংলাদেশের ওআইসি রিপ্রেজেন্টেটিভ স্ট্যানলি গোয়াভুয়া বলেন, প্রতিটি শিশু, বিশেষ করে গ্রামীণ কিশোরী ও তরুণ নারীদের ক্ষমতায়নের নতুন অঙ্গীকার নিয়ে ইউনিসেফ এই নতুন ধাপে প্রবেশ করছে।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী চার বছরে (২০২৪-২০২৭) ইউএনএফপিএ ও ইউনিসেফ যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে ১২ লাখেরও বেশি কিশোরীকে (১০-১৯ বছর বয়সী) জীবন দক্ষতা বা সমন্বিত যৌন শিক্ষা (সিএসই) কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে উল্লেখযোগ্য মাইলফলক অর্জনের লক্ষ্য নিয়েছে।

২০১৬ সালে শুরু হওয়া ইউএনএফপিএ-ইউনিসেফ গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ সবচেয়ে বড় বৈশ্বিক উদ্যোগ। এটি বেলজিয়াম, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের সমর্থনপুষ্ট।

/এসও/এফএস/
সম্পর্কিত
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
দুর্নাম ঘুচিয়ে আলোর পথে কুড়িগ্রাম
বাল্যবিয়ে- প্রথম পর্বএই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
সর্বশেষ খবর
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
ঢাকা ওয়াসার এটিএম বুথ পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী
ঢাকা ওয়াসার এটিএম বুথ পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ