বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৪, ১১:০০আপডেট : ০৮ জুন ২০২৪, ১১:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান। শনিবার (৮ জুন) সকালে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাঈমুল ইসলাম খান বলেন, ‘এটি আমার জন্য একটি অভাবনীয় সুযোগ, খুব আনন্দের এবং গৌরবের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কাজের সহায়ক হিসেবে আমার জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে চেষ্টা করবো।’

নবনিযুক্ত প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, সেটা দেশ-বিদেশের মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করবো।’

নতুন দায়িত্ব কতটুকু চ্যালেঞ্জ বলে মনে করছেন এমন প্রশ্নের জবাবে নাঈমুল ইসলাম খান বলেন, ‘আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ তো আসলে প্রধানমন্ত্রীর। তিনি যে চ্যালেঞ্জটা মোকাবিলা করছেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন, সেটা যথাযথভাবে আমরাই হয় তো রিপ্রেজেন্ট করি না। ফুটিয়ে তুলতে পারি না। আমাদের এই অক্ষমতা আমাদের জন্য দুঃখজনক।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে, সবার সহযোগিতায় মিলিতভাবে চেষ্টা করবো আমাদের সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে। তার মহান কাজগুলো মানুষের সামনে যথাযথভাবে উপস্থাপন করবো।’

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, এম এম ইমরুল কায়েস ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী