এডিসের লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণের ১০ স্থাপনাকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৪, ২০:১১আপডেট : ২৪ জুন ২০২৪, ২০:১১

এডিস মশার লার্ভা পাওয়ায় ১০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে ডিএসসিসি পরিচালিত ৬টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

সোমবার (২৪ জুন) ডিএসসিসির ৬টি ভ্রাম্যমাণ আদালত করপোরেশনের আওতাধীন কাঁঠালবাগান, জিগাতলা, দক্ষিণ বনশ্রী, মুরাদপুর মাদ্রাসা রোড ও রজব আলী সরদার রোড়, মধ্যপাড়া, হিন্দুপাড়া, বড় পাড়া, উত্তর মান্ডা ট্রাকস্ট্যান্ড, ডগাইরের পূর্ব পাড়া ও বামৈইল এলাকার ২৯৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। এ সময় ১০টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০টি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানকালে আরও ৯টি স্থাপনায় সামান্য পরিমাণে মশার লার্ভা পাওয়ায় সেসব স্থাপনার বাসিন্দাদের সতর্ক করা হয়। এ সময় খিলগাঁওয়ের ইমামবাগ এলাকার মাহবুবুল হক ভূইয়া নামে জনৈক ব্যক্তি মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে তার বাড়ির পানির হাউজ পরিষ্কার করার অঙ্গীকার করেন।

ডিএসসিসির এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদের নেতৃত্বে ১৬ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান চালানো হয়। অভিযানকালে প্যারাডাইস মারিয়া ও ফেয়ারদিয়া কমপ্লেক্স নামের ভবনের ভেতরে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়ায় যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা এবং পার্শ্ববর্তী আরেকটি ভবনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দুই নম্বর অঞ্চলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বনশ্রী এলাকায় ২০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন।  এখানে ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়া যাওয়ায় ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন ১৪ নম্বর ওয়ার্ডের জিগাতলা এলাকায় ৮৪টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২টি মামলায় এক হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ৫২ নম্বর ওয়ার্ডের মুরাদপুর মাদ্রাসা রোড ও রজব আলী সরদার রোড এলাকায় ৪৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৪টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ৭২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া, হিন্দুপাড়া, উত্তর মান্ডা ট্রাকস্ট্যান্ড এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় ৮টি স্থাপনায় মশার লার্ভা পায় এবং আগামী দিনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে বড় আকারে জরিমানা করা হবে বলে সতর্ক করে দেয়।

আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন ৬৬ নম্বর ওয়ার্ডে ডগাইরের পূর্ব পাড়া ও বামৈইল এলাকায় ৪৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সোমবারের অভিযানে সবমিলিয়ে ২৯৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০টি মামলায় মোট ৭০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের