চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ করছে নৌপরিবহন মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৪, ১৬:৫৯আপডেট : ২৬ জুন ২০২৪, ১৭:০৪

নৌপরিবহন  প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয় একটি টেকনিক্যাল মিনিস্ট্রি। প্রতিনিয়ত অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এই মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) ৯৬.০৬ নম্বর পেয়েছে। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

বুধবার  (২৬ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা‌ ২০০৯ সালে 'দিন বদলের সনদ' ঘোষণা করেন। ধারাবাহিকভাবে চারটি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। অনেক সমালোচনা আছে। তবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা সঙ্গে কাজ করে এগিয়ে যেতে হবে।

২০২৩-২৪ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আনিছুর রহমান আনিছ, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রীতি রানী, অফিস সহায়ক তানজিদুল হাসান এবং অফিস সহায়ক দেলোয়ার শেখ। মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন ১২টি দফতর ও সংস্থা প্রধানরা  ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

/এসআই/এফএস/
সম্পর্কিত
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার: রাজিব আহসান
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের