বিমানের পাইলট ঘাটতি পূরণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৪, ২০:১০আপডেট : ২৬ জুন ২০২৪, ২০:১০

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ঘাটতি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বুধবার (২৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদর দফতরে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান  মোস্তাফা কামাল উদ্দীন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ভূঞা।

তিনি বলেন, বিগত কয়েক বছরে বিমান নতুন নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করেছে এবং আরও কিছু নতুন রুটের চাহিদা রয়েছে। সুতরাং, বিমানের ফ্লাইট পরিচালনা নির্বিঘ্ন করতে দ্রুত পাইলট ও কেবিন ক্রু নিয়োগের মাধ্যমে ঘাটতি কাটিয়ে ওঠার ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী বলেন, বিমানের সেবাকে আরও বেশি যাত্রীবান্ধব করতে হবে। শিগগিরই প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে কল সেন্টারগুলোকে ২৪ ঘণ্টা সচল রাখতে হবে। যাতে যাত্রীরা যেকোনও সময় তাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। এছাড়া বর্তমানে ওয়েবসাইট ও দেশীয় সেলস সেন্টারগুলোতে নগদ টাকার পাশাপাশি ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কাটা গেলেও বিদেশের বিভিন্ন স্টেশনের সেলস সেন্টারে ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। অতি দ্রুত ক্রেডিট কার্ড ব্যবহারের এই সীমাবদ্ধতা দূর করতে হবে।

ফারুক খান বলেন, প্রতিটি উড়োজাহাজের যথাযথ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে নিয়মিত ও যথাসময়ে মেনটেনেন্স কাজ সম্পূর্ণ করতে হবে। ফ্লাইটের ইনফ্লাইট-সেবা ও অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা নিশ্চিত করার ক্ষেত্রে আরও বেশি যত্নবান হতে হবে। বিমানের প্রতিটি বিভাগের মধ্যে নিবিড় আন্তঃসমন্বয়ের মাধ্যমে ব্যবসা উন্নয়নের সময়োপযোগী কৌশল গ্রহণ করতে হবে। সেবা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য যাত্রী ও জনগণের কাছে যথাসময়ে পৌঁছে দিতে হবে।

উল্লেখ্য, এর আগে মন্ত্রী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দফতরে সংস্থার  চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখানে তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাজ আরও গতিশীল করতে, তাদের আয় বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রতিটি ক্রয় ও উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেন। বিমানবন্দরে যাত্রীসেবা আরও উন্নত করার কথা বলেন।

তার আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী যাত্রীদের জন্য চালু হওয়া ‘শাটল বাস সার্ভিসের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । এই শাটল বাস সার্ভিসের মাধ্যমে যাত্রীরা বিমানবন্দর হতে টঙ্গী এবং টঙ্গী হতে বিমানবন্দর পর্যন্ত সহজেই যাতায়াত করতে পারবেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম